সমাজ, সংস্কৃতি ও মানবজীবনের প্রতিচ্ছবি ‘হাজার বছর ধরে’

ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৩ এপ্রিল বিকেলে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরানের পরিচালনায় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ খালিদ হাসান বলেন, ‘এই উপন্যাসের অন্যতম শক্তিশালী দিক হলো এর বাস্তবধর্মী উপস্থাপনা। লেখক সমাজের কুসংস্কার, দারিদ্র্য ও প্রথাগত মানসিকতাকে সমালোচনামূলক দৃষ্টিতে উপস্থাপন করেছেন। সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন গ্রামীণ জীবনের চিত্র, সামাজিক কুসংস্কার, প্রেম এবং মানবজীবনের চিরন্তন সত্যসমূহ।’

ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রের আসর।

পাঠচক্রে উপস্থিত বন্ধুরা উপন্যাস সম্পর্কে তাঁদের নিজস্ব মতামত উপস্থাপনের পাশাপাশি ভিন্ন দৃষ্টিকোণ থেকে চরিত্রগুলো বিশ্লেষণ করেন। সভাপতি মেহেদী হাসান বলেন, জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসটি আমাদের সমাজ, সংস্কৃতি ও মানবজীবনের প্রতিচ্ছবি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রাবিয়াতুল বুশরা, সাধারণ সম্পাদক উম্মে সালমা, যুগ্ম সাধারণ সম্পাদক তাওমান জাহান ও বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আরিয়ান, ম্যাগাজিন সম্পাদক মুনমুন আহমেদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ফারদিন অভি, বইমেলা সম্পাদক প্রিয়রঞ্জল পাল, কার্যনির্বাহী সদস্য নুসরাত জেবিন, বন্ধু সাগর হাসান, সুস্মিতা, শোভা ও রাহিম প্রমুখ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা