মানুষের আবেগ, প্রেম, ত্যাগ ও বেদনার সমন্বিত রূপ ‘রিক্তের বেদন’

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার পাঠচক্রের আসর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ ‘রিক্তের বেদন’ নিয়ে পাঠচক্রের আসর করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ৯ জুন সকালে কলেজের পুকুরপাড়ে এটি অনুষ্ঠিত হয়।

‘রিক্তের বেদন’ বইয়ের গল্পগুলোর চরিত্রগুলোর মাধ্যমে নজরুল দেখিয়েছেন যে মানুষের জীবনে অর্থের অভাবের চেয়ে ভালোবাসা ও মানসিক শূন্যতার বেদনাই বেশি কষ্টদায়ক। বন্ধু অনুপ দাস বলেন, ভালোবাসা এক অফুরন্ত চাওয়া পাওয়ার নাম, যা ছাড়া জীবন অসম্পূর্ণ।

পাঠচক্র শেষে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা।

পাঠ আলোচনায় অন্য বন্ধুরা বলেন, কাজী নজরুল ইসলাম বরাবরই তাঁর রচনায় ভিন্ন জাত, বর্ণ, চরিত্র ও অবস্থান তুলে ধরেছেন। ‘রিক্তের বেদন’ তাঁর এমনই এক রচনার নাম।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু উদয় সরকার, সৈয়দা তামান্না ইসলাম, হৃতিক, তৃণা তালুকদার, রাসেল আহমেদ ও মনোয়ার মামুন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা