পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে বন্ধুরা কাজ করে যাচ্ছেন

কক্সবাজারে রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে কিছু চারা গাছ বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

কক্সবাজারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শহর থেকে ৯ কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়াবাজার এবং খরুলিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এগুলো রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খরুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক। তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভা সব সময় মানবতার কাজে মানুষের পাশে থাকে। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তেও তাঁরা কাজ করে যাচ্ছেন।

‘আমার মাটি, আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কক্সবাজার বন্ধুসভা, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা ও কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার বন্ধুরা এ কাজে অংশ নেন।

কক্সবাজার বন্ধুসভার উদ্যোগে বৃক্ষ রোপণ

বন্ধুরা বলেন, ‘বৃক্ষ আমাদের জন্য খুব উপকারী। বৃক্ষ শুধু অক্সিজেন আর ছায়া দেয় না, পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাধ্যমে তাপমাত্রার ভারসাম্য বজায় রেখে পৃথিবীকে উষ্ণতার হাত থেকে বাঁচিয়ে রাখে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খরুলিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি আসিফ শাওয়াল, কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সভাপতি শফিকুল মোস্তফা, কক্সবাজার বন্ধুসভার মারগোব মোর্শেদ, এনজেল হুদা, তায়েফ বিন কাদের, রিজুয়ানুল ইসলামসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, কক্সবাজার বন্ধুসভা