ভাষা দিবসে ভৈরব বন্ধুসভার কুইজ প্রতিযোগিতার ফলাফল

মাতৃভাষা দিবসের ভৈরব বন্ধুসভার কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভৈরব বন্ধুসভা আয়োজন করে অনলাইন কুইজ প্রতিযোগিতা। এতে অংশ নেয় দেড় শতাধিক প্রতিযোগী। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতা শুরু হয়, শেষ হয় রাত ১১টায়। প্রতিটি প্রতিযোগির জন্য এককভাবে ২৫ মিনিট সময় বরাদ্দ ছিল।

সাধারণ সম্পাদক আনাস খান বলেন, ‘ভৈরব বন্ধুসভা বছরব্যাপী নানা ধরনের কর্মসূচি করে থাকে। দুই বছর ধরে অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতা করে আসছে। এবারের আয়োজনে বেশ সাড়া পড়েছে। সামনের দিনগুলোতে আমরা আরও ভিন্ন আঙ্গিকে অনলাইনের আয়োজনগুলো করব।’

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় দেড় শতাধিক প্রতিযোগী। বিজয়ী নির্বাচন করা হয় সেরা ৩০ জনকে। তারা হলো পুষ্পিতা চৌধুরী, নিবিড় আহমেদ, আবিদ এহসান, নবদর্শী চাকমা, খুশি, খাইরুন্নেছা, মেহেরুন্নেছা, রিফাত খান, আফিয়া, মোহাম্মদ জোবায়ের, আদিব রহমান, রুবাইয়াৎ শফিক, তামান্না আক্তার, মোস্তাফিজুর আরাফাত, লামিম কাজী, জান্নাতুল ফেরদৌস, আশরাফুল হক, সানাউল্লাহ, সাবিহা ইসলাম, নাজমুল হক, সানিয়া আক্তার, লুৎফা আহমেদ, স্মৃতি আক্তার, জান্নাত আক্তার, মাইশা মাহমুদ, রোকেয়া, শৈশব রায়, ইলমা জাহান, সামান্তা সুলতানা ও সামিয়া খানম।

সম্পূর্ণ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি নাহিদ হোসাইন। তিনি জানান, ভৈরব বন্ধুসভার অনলাইন আয়োজনগুলোতে এবারই সর্বোচ্চ অংশ নিয়েছে। এতজন অংশগ্রহণকারী থেকে সেরা ৩০ জন নির্বাচন করা চ্যালেঞ্জিং ছিল।

দপ্তর সম্পাদক, ভৈরব বন্ধুসভা