রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ব্যবধান’ নিয়ে পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ব্যবধান’ নিয়ে পাঠচক্র করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২০ জানুয়ারি রাত ৯টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম গুগল মিটে এটি অনুষ্ঠিত হয়। এটি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ৭১তম পাঠচক্র।

পাঠচক্রে আলোচনা করেন সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান। গল্পে উঠে আসে বনমালী ও হিমাংশুমালীর শৈশবের ঘনিষ্ঠ সম্পর্ক, দুই পরিবারের মধ্যে সৃষ্ট ভুল–বোঝাবুঝি ও পারিবারিক দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে জন্ম নেওয়া মানসিক ও সামাজিক ব্যবধান। গল্পটি আমাদের দেখায়—কীভাবে পারিবারিক অহংকার ও সংকীর্ণ মানসিকতা মানুষের সম্পর্কের মধ্যে স্থায়ী দূরত্ব তৈরি করে।

ফারাহ্ উলফাৎ রহমান বলেন, শুধু ভালোবাসা বা স্নেহ নয়; পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা এবং মানসিকতার মিলই একটি সম্পর্ক টিকিয়ে রাখার প্রধান শর্ত—এই বার্তাই গল্পটি পাঠকের কাছে স্পষ্ট করে তোলে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি মাসরুফা খাতুন, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান ও সাবরিন আখতার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক মেরাজুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাকিল হোসেন, বন্ধু নয়ন আহমেদসহ অন্যরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা