২৬ মার্চ মুক্তিযুদ্ধবিষয়ক অনলাইন কুইজে বিজয়ী হলেন যাঁরা

বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬।

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে প্রথমবারের মতো দেশব্যাপী ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। এর অংশ হিসেবে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ২৬ মার্চ অনলাইনে অনুষ্ঠিত হয় একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। এতে নিবন্ধনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে সাড়ে চার হাজার প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধভিত্তিক ৩০টি প্রশ্ন ছিল, সময় ১৫ মিনিট। এতে মোট ১৭ জন বিজয়ী হয়েছেন। প্রথমস্থান অধিকারকারীকে ১০ হাজার টাকা সমমূল্যের বই উপহার দেওয়া হবে। দ্বিতীয় স্থান বিজয়ী পাবেন ৫ হাজার টাকা সমমূল্যের বই। এ ছাড়া বাকি ১৫ জন প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা সমমূল্যের বই উপহার।

বিজয়ী হলেন যাঁরা

এদিকে মার্চ মাসজুড়ে স্থানীয়ভাবে সারা দেশে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন করেছে ৭০টি বন্ধুসভা। প্রতিটি আয়োজনে বন্ধুসভার বন্ধুরাসহ অন্তত ১০০ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। অলিম্পিয়াডে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার সময় ২০ মিনিট। বিজয়ী সেরা পাঁচজনকে মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষক, সামাজিক সংগঠক ও বিশিষ্ট নাগরিকেরা।

পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে ফেসবুকে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কুইজ। ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন একটি করে কুইজ বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক অনুষ্ঠিত হচ্ছে। কমেন্টে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী পাঁচজনকে মুঠোফোন রিচার্জ দেওয়া হচ্ছে।