কুলাউড়া বন্ধুসভার সবুজায়ন কর্মসূচি

কুলাউড়া বন্ধুসভার সবুজায়ন কর্মসূচিছবি: বন্ধুসভা

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে কুলাউড়া বন্ধুসভা। ২৫ জুলাই উপজেলার বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসায় শতাধিক ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা এ এফ এম ফৌজি চৌধুরী, শহিদুল ইসলাম তনয়, সভাপতি আশিষ আচার্য্য, বন্ধু কাওসার আহমেদ, সাব্বির, সেলিম আহমেদ, সামসুর রহমান, সাইফুর রহমান, ফারহান ভাসানী, সুমন ঘোষসহ অন্য বন্ধুরা।