কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা

কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা।

সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক সভা করেছে কক্সবাজার বন্ধুসভা। ১৭ জুন কক্সবাজার নিউজের (সিবিএন) সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংগঠনের নতুন সদস্যসংখ্যা বৃদ্ধি, নিয়মিত পাঠচক্র আয়োজন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণ, পরিবেশসচেতনতা কার্যক্রম এবং সাংস্কৃতিক আয়োজন নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। বন্ধুরা বলেন, বন্ধুসভাকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নারী বন্ধুদের সৃজনশীলতা বিকাশে ‘বাংলাদেশে নারীর উন্নয়নে আমার ভূমিকা’ শিরোনামে একটি রচনা প্রতিযোগিতা এবং যুব বন্ধুদের উৎসাহ বাড়াতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এ ছাড়া আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বন্ধুদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সাধারণ সম্পাদক উলফাতুল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আবদুল নবী। তিনি বলেন, ‘বন্ধুসভার কার্যক্রম শুধু বিনোদন নয়; বরং সমাজ পরিবর্তনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আগামী দিনের কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সভায় উপস্থিত সদস্যরা আসন্ন কর্মসূচিগুলো বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বন্ধুসভার কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মারগোব মূর্শেদ, সাংগঠনিক সম্পাদক উগ্য মারমা, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা ছিদ্দিকা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মুবিনুর রশিদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন, বন্ধু এম আর সিফাত, নাবেদুল হক আদেল, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সোহাগ, কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সভাপতি মোহাম্মদ সোবহান, সহসভাপতি দূর্জয় ধর, বন্ধু সুচিত্র সুশীল প্রমুখ।

সাধারণ সম্পাদক, কক্সবাজার বন্ধুসভা