প্রথম আলো বন্ধুসভার বার্ষিক ম্যাগাজিন তারুণ্য–এর ১১তম সংখ্যা নিয়ে পাঠচক্রের আসর করেছে পঞ্চগড় বন্ধুসভা। গত ৩১ জানুয়ারি মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
তারুণ্যের বিভিন্ন লেখা পাঠের পাশাপাশি বন্ধুদের ব্যক্তিগত স্মৃতিচারণা ও অনুভূতির আদান–প্রদান পাঠচক্রকে আরও জীবন্ত করে তোলে। কেউ কেউ নিজেদের জীবনের অভিজ্ঞতার সঙ্গে লেখাগুলোর মিল খুঁজে পান, আবার কারও ভাবনায় জন্ম নেয় নতুন প্রশ্ন ও দৃষ্টিভঙ্গি।
পাঠচক্রকে আরও সমৃদ্ধ করেছে কবিতা আবৃত্তি ও গল্প আলোচনা, যা উপস্থিত সবার মনোজগতে সৃজনশীলতার নতুন আলো জ্বালিয়ে দেয়।
পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা।
সাধারণ সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা