নোবিপ্রবি বন্ধুসভার সহমর্মিতার ঈদ উদ্যাপন
সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে নোবিপ্রবি বন্ধুসভা। এর অংশ হিসেবে ১০ মার্চ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বল্প আয়ের কয়েকটি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, নুডলস, মুড়ি, চিনি এবং বিভিন্ন ধরনের মসলা। মানবিক এই উদ্যোগের মাধ্যমে আসন্ন ঈদকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে সামান্য হলেও হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর, যুগ্ম সাধারণ সম্পাদক অর্থী রায় চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক স্বপ্নীল পাল এবং জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা