ভালো কাজেই তারুণ্যের শক্তি

নোবিপ্রবি বন্ধুসভার নবীনবরণ অনুষ্ঠানছবি: বন্ধুসভা

‘বিশ্ববিদ্যালয় জীবন শুধু ভালো ফলাফলের জন্য নয়, নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের বিকল্প নেই। বন্ধুসভা এই জায়গায় দারুণ কাজ করছে। ভালো কাজের মাধ্যমে সমাজ বদলে তারুণ্যের এক শক্তিশালী মঞ্চ বন্ধুসভা।’

নোবিপ্রবি বন্ধুসভার নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন বক্তারা। নবীনদের শুভকামনা জানিয়ে তাঁরা বলেন, নতুনদের স্বপ্ন ও সম্ভাবনায় নোবিপ্রবি বন্ধুসভা আরও সমৃদ্ধ হোক। তোমাদের পথচলা হোক জ্ঞান, সৃজনশীলতা ও মানবিকতায় আলোকিত।

২ সেপ্টেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়। এতে বন্ধুসভার নবীন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম, তরুণদের সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়।

নোবিপ্রবি বন্ধুসভার নবীনবরণ অনুষ্ঠান।

আলোচক হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিয়াম, শিক্ষা প্রশাসন বিভাগের প্রভাষক মো. জাহিদ হাসান ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মহিবুল ইসলাম। তাঁদের বক্তব্যে বন্ধুসভার সঙ্গে যুক্ত থেকে ভালো কাজের চর্চা, নেতৃত্বের বিকাশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব উঠে আসে।

নবীনদের স্বাগত জানিয়ে নোবিপ্রবি বন্ধুসভার সভাপতি সৌরভ খান বলেন, ‘আশা করি, নবীনেরা এই সংগঠনে থেকে আগামী দিনে ভালো ভালো কাজ উপহার দেবে।’

সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, বন্ধুসভা তরুণদের ভালো কাজ ও সৃজনশীলতার চর্চার একটি সুন্দর প্ল্যাটফর্ম।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা