চাঁদপুর বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ
জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে চাঁদপুর বন্ধুসভা। এর অংশ হিসেবে ১১ মার্চ সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
ঈদের নতুন পোশাক পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পরে সবাইকে নিয়ে ইফতারে অংশ নেন বন্ধুরা।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মাসুম হাসান, সাধারণ সম্পাদক আইনজীবী ইখতিয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, মোহাম্মদ শরীফসহ অন্য বন্ধুরা।