পল্লিকবি জসীমউদ্‌দীনের প্রয়াণদিবসে পাঠচক্র

সিলেট বন্ধুসভার পাঠচক্রছবি: কৃত্য ছত্রী

পল্লিকবি জসীমউদ্‌দীনের ৫০তম প্রয়াণদিবস ছিল ১৪ মার্চ। এ উপলক্ষে ১৩ মার্চ ‘জসীমউদ্‌দীনের শ্রেষ্ঠ কবিতাসমগ্র’ গ্রন্থ নিয়ে পাঠচক্রের আসর করে সিলেট বন্ধুসভা। প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

পাঠ আলোচনায় বন্ধু জামিউল হাসান বলেন, ‘বিংশ শতাব্দীর যে লগ্নে বাংলা সাহিত্য ক্রমে নগরমুখী হয়ে উঠছিল, তখন জসীমউদ্‌দীনের সৃষ্টি চিরাচরিত গ্রামবাংলার রূপকে নতুনভাবে সাহিত্যে স্থান দেয়।’

বন্ধু প্রত্যাশা তালুকদার বইটি থেকে ‘রাখালী’ কবিতাটি আবৃত্তি করেন। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু ফয়সাল আহমেদ, শাহরিয়ার আবির, কৃত্য ছত্রী, প্রাণেশ দাস, মরিয়ম রহমানসহ অনেকে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা