ঝালকাঠি বন্ধুসভার পাঠের আসর
শহীদ সাংবাদিক ও বুদ্ধিজীবী সৈয়দ নাজমুল হকের ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ৫ জুলাই প্রথম আলোর ঝালকাঠি অফিসে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক স্বর্ণা দেবনাথ।
প্রতিবারের মতো এবারও সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন ওলি উল্লাহ, সনিয়া আক্তার ও তাহিন আহমেদ। পুরস্কার হিসেবে দেওয়া হয় বই।
সব শেষে সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিকের সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ, ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মুহিত খান, সহসভাপতি সাব্বির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক তাহসিন আহমেদ, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক মো. রাফি, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহামিনা আইরিন, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ইয়াসমিন, বন্ধু ওলি উল্লাহ, উজ্জ্বল রহমান, আমিনুল ইসলাম, মশিউর রহমান, দোলন আক্তার, শাকিল হাওলাদারসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা