হরিণচওড়া মাঝের চরে রংপুর বন্ধুসভার ইফতার

রংপুর বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

লালমনিরহাটের হরিণচওড়া মাঝের চরে ১৪ মার্চ রংপুর বন্ধুসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বন্ধুসভার বন্ধু, উপদেষ্টা, প্রথম আলোর শুভাকাঙ্ক্ষী এবং আলোর পাঠশালার শিক্ষকেরা অংশ নেন।

ইফতারের আগে সবাই একসঙ্গে সময় কাটান এবং আলোর পাঠশালার শিশুদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। উপস্থিত সবাই এই মিলনমেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

বন্ধুসভার বন্ধুদের এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত দেন উপস্থিত উপদেষ্টা ও শিক্ষকেরা।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা