প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে কিশোর–কিশোরীদের হাতে তুলে দিয়েছে মোংলা বন্ধুসভা। ৩১ অক্টোবর এ কর্মসূচি পালন করা হয়।
এদিন মোংলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বন্ধুসভার বন্ধুরা কিশোর–কিশোরীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রচারণা চালান। ‘বই বাড়ায় জ্ঞান, ছড়ায় আলো’ প্রতিপাদ্যে তাদের মধ্যে বই ও কলম বিতরণ করা হয়।
মোংলা বন্ধুসভার সভাপতি অনিক হোসেন বলেন, ‘বই একমাত্র বন্ধু, যা কখনই আমাদের সঙ্গ ছাড়ে না। বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে আরও শাণিত করতে পারব। বিভিন্ন যুগের লেখকদের বই আমাদের আলোর পথ দেখায় আর তাঁদের দেখানো সেই পথে আমরা খুঁজে পাব জ্ঞানের জগৎ।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, বন্ধুসভার বন্ধু ও স্থানীয় কিশোর-কিশোরীরা। বই পেয়ে সবাই খুব খুশি হয়। নবম শ্রেণির শিক্ষার্থী মাহাদি ইসলাম বলে, ‘বই পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি আমার অবসর সময়ে এখন থেকে বইটি পড়ব।’
বন্ধু, মোংলা বন্ধুসভা