সাভার বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

গাছের চারা রোপণ করছেন সাভার বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ করেছে সাভার বন্ধুসভা। ২৫ জুলাই সাভারের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এর আওতায় ৫০টি বারোমাসি থাই জাতের (কাটিমন) আমের কলম চারা রোপণ করেন বন্ধুরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাভার বন্ধুসভার সভাপতি জয়নুল আবেদীন, সহসভাপতি দিবাকর বিন্তে আলম, সাধারণ সম্পাদক তানজিল তাবাচ্ছুম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রিফাত, অর্থ সম্পাদক অনক রয় ও বন্ধু মো. আনোয়ার। তাঁরা সবাই মিলে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাভার বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

বন্ধুরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশদূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি ক্ষয়রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভাপতি, সাভার বন্ধুসভা