কাল শুরু উপস্থাপনা–বিষয়ক কর্মশালা
প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে শুরু হচ্ছে উপস্থাপনা-বিষয়ক বিশেষ কর্মশালা। ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে এই কর্মশালায় সংবাদ, অনুষ্ঠান, পডকাস্ট ও ভ্লগ বিষয়ে মোট চারটি সেশন নেওয়া হবে।
প্রশিক্ষক হিসেবে থাকছেন বাপকা বেটার প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক, স্টার নিউজের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ্য সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা, স্কেন মিডিয়ার প্রতিষ্ঠাতা সামির আহমেদ, উপস্থাপক ও অভিনয়শিল্পী মৌসুমী মৌ এবং সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ও বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক।
প্রথমে অনলাইনে চার সপ্তাহে মোট চারটি সেশন নেওয়া হবে। অনলাইন সেশন শেষে বাছাই করা অংশগ্রহণকারীদের নিয়ে ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। অনলাইন সেশন শুরু হবে আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে। অনলাইন সেশনে সারা দেশের তিন শতাধিক নিবন্ধনকারী যুক্ত হবেন।