সাভার বন্ধুসভার সহমর্মিতার ঈদ—শিশুদের মুখে হাসি
ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে সাভার বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৪ মার্চ সাভারের আড়াপাড়া এলাকায় আটটি শিশুকে নতুন পোশাক ও দুজন বৃদ্ধকে ঈদের বাজার করে দেন বন্ধুরা।
এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বন্ধুসভার সদস্যরা। উপস্থিত ছিলেন সাভার বন্ধুসভার সহসভাপতি দিবাকর বিনতে আলম, সাধারণ সম্পাদক তানজীল তাবাসসুম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বন্ধুরা বলেন, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।