নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে নড়াইল বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ৩১ মার্চ বেলা ১১টায় নড়াইল শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বাঙালি জাতির মুক্তির দলিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়াই ছিল মুক্তিযোদ্ধাদের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে।’
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার উপদেষ্টা মো. মহিউদ্দিন।
অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজে পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তাদের মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নড়াইল প্রতিনিধি রাজু শেখ, বন্ধুসভার উপদেষ্টা শামিম আহম্মেদ, সভাপতি প্রীতি রবি দাস, সহসভাপতি বাবর মির্জা ও অভিষেক পাল চৌধুরী, সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন, সদস্য জারিন তাসনিম, মিম খাতুনসহ অনেকে।
সভাপতি, নড়াইল বন্ধুসভা