কাতার বন্ধুসভার মাসিক সভা
আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে মাসিক সভা করেছে কাতার বন্ধুসভা। ১৬ মে বিকেলে কাতারের রাজধানী দোহায় এটি অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সদস্যরা আন্তরিক ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। আলোচনার ভিত্তিতে দুটি কর্মসূচি চূড়ান্ত করা হয়।
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে একটি ঈদ পুনর্মিলনী আয়োজন করা হবে। অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিনে দোহা কর্নিশে অনুষ্ঠিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নৌকা ভ্রমণের ব্যবস্থা।
এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জুন মাসের শেষের দিকে পানি ও জুস বিতরণ কর্মসূচি করা হবে। গৃহীত এই সিদ্ধান্ত দুটি বাস্তবায়নের জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবজল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় ও ইব্রাহিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, বইমেলা সম্পাদক শরিফ হোসাইন, বন্ধু রিফাত সৌরভ, আবদুল্লাহ আল নোমান, জাকিরসহ অন্য বন্ধুরা।
উপদেষ্টা, কাতার বন্ধুসভা