বন্ধুত্বের উচ্ছ্বাসে ঝালকাঠি বন্ধুসভার ঈদ পুনর্মিলনী

ঝালকাঠি বন্ধুসভার ঈদ পুনর্মিলনীছবি: বন্ধুসভা

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করে ঝালকাঠি বন্ধুসভা। গত ২৯ মার্চ বিকেলে সুগন্ধা নদীর তীরে ঝালকাঠি সিটি রিভার ভিউ পার্কে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বন্ধুদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো পার্ক এলাকা।

বন্ধুসভার সদস্যরা পরস্পরের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদে যাতে আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারে সে ব্যাপারে বন্ধুদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপদেষ্টারা। ছিল ঈদের বিশেষ খাবার—ফিন্নি, মালিদা ও মিষ্টি। এগুলোর পরিবেশন মিলনমেলার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

ঝালকাঠি বন্ধুসভার ঈদ পুনর্মিলনী।

সভাপতি শাকিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কবি মু. আল আমীন বাকলাই, উপদেষ্টা আইনজীবী সাকিনা আলম লিজা, সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ হরি, সাংবাদিক নজরুল ইসলাম, সংগঠক হাসান মাহমুদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সহসভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, সহসাংগঠনিক সম্পাদক তাহমিনা আইরিন, প্রচার সম্পাদক শাহরিয়া ইসলাম, অর্থ সম্পাদক সোহান খান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জান্নাতু্ল ইয়াসমিন, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মার্জিয়া আক্তার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মৌলি আক্তার, ম্যাগাজিন সম্পাদক সৈয়দ হান্নান, কার্যনির্বাহী সদস্য শাহরিয়া পাপন, বন্ধু আবির রানা, মুহিত খান, হাবিবা হীরা, ইসরাত জাহান, মার্জিয়া আক্তার, মুনমুন আক্তার, আমিনুল ইসলাম, মনিরা আক্তার, বীথি আক্তারসহ অনেকে।