কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক উপলক্ষে বিশেষ সভা করেছে মিরপুর বন্ধুসভা। ৭ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এটি অনুষ্ঠিত হয়। সভায় মানবিক ও সমাজকল্যাণমূলক ভালো কাজের প্রত্যয় নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন বন্ধুরা।
সহসভাপতি মাসুরা আক্তারের সঞ্চালনায় শুরুতেই একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেন সবাই। মিরপুর বন্ধুসভা ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেতন, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণদের সংগঠিত উদ্যোগ অপরিহার্য। মিরপুর বন্ধুসভা দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা কার্যক্রম এবং ইতিবাচক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করছি।’
শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি যুবাইর বিন আহমদ। সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা বন্ধুসভার সাবেক সভাপতি ইমরান মাসুদ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক খালিদ হাসান। তাঁরা মিরপুর বন্ধুসভার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
নতুন কমিটির সদস্যদের মধ্যে থেকে অভিব্যক্তি প্রকাশ করেন সহসভাপতি আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাইস বিন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়ার শাহাদাত, প্রশিক্ষণ সম্পাদক অয়ন ঘোষ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অভি মল্লিক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শেখ ইয়াসির রাফি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আল হোসাইন আবিদ, কার্যনির্বাহী সদস্য প্রান্ত রায় ও তানিয়া হক।
শেষে ছিল বিনোদন পর্ব। এই পর্বে বন্ধুরা সবাই মিলে বিভিন্ন গেমস খেলেন এবং গানের আড্ডায় মেতে ওঠেন। গিটারের সুরে গান পরিবেশন করেন বইমেলা সম্পাদক সাহিল মন্তাজ। গেমসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা অপূর্ব বড়ুয়া ও অতিথিরা। বন্ধুদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অভিষেক সভা শেষ হয়।
সাধারণ সম্পাদক, মিরপুর বন্ধুসভা