রংপুর বন্ধুসভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও সাংগঠনিক সভা

সাংগঠনিক সভা শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

রংপুর বন্ধুসভার ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি বিকেলে প্রথম আলোর রংপুর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্ধু শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় পরিচিতি পর্বের পর উপদেষ্টা পর্ষদের নাম ঘোষণা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান। এরপর উপদেষ্টা মাহমুদুল হক নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

উপদেষ্টা মাহমুদুল হক বলেন, প্রথম আলো বন্ধুসভা সব সময় মানবিক ও ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থাকে। সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বন্ধুরা সফট ও হার্ড স্কিলে দক্ষ হয়ে ওঠেন, যা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক।

বন্ধুসভার সঙ্গে নিজের স্মৃতিচারণা করে উপদেষ্টা রুকুনুজ্জামান হিমু বলেন, ‘একসময় বন্ধুসভার সঙ্গে যুক্ত ছিলাম। জীবনের প্রথম বক্তব্য বন্ধুসভার মঞ্চেই দিয়েছিলাম। আজ নির্ভয়ে হাজার হাজার শিক্ষার্থীর ক্লাস নিতে পারছি, এর ভিত্তি তৈরি হয়েছিল বন্ধুসভার মাধ্যমেই।’

২০২৬ কার্যনির্বাহী বছরের জন্য রংপুর বন্ধুসভার সভাপতি হিসেবে সোহেলী চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে কামরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নাঈম ইসলাম ও মামুন হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী রাণী ও ঋত্বিক রায়; সাংগঠনিক সম্পাদক সৈয়দা ইফাত সামান্তা, সহসাংগঠনিক সম্পাদক নুসরাত জামান, অর্থ সম্পাদক মীম শিকদার, দপ্তর সম্পাদক তাসফিয়াহ খন্দকার, প্রচার সম্পাদক সামিউল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সৈকত খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক আনিকা বুশরা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ফারহানা তাসনিম, প্রশিক্ষণ সম্পাদক তাসনিমুল তাহজিব, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আজমাঈন ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দীপ্ত চন্দ্র সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জাহিদ আলম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তানজিদ বিল্লাহ, ম্যাগাজিন সম্পাদক পারিজাত ইসলাম, বইমেলা সম্পাদক সৌমিত্র বর্মণ এবং কার্যনির্বাহী সদস্য মোরশেদুল ইসলাম, ওসমান হোসেন ও সাদিয়া আফরিন।

সাবেক কমিটির কার্যক্রম মূল্যায়ন ও নতুন কমিটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে সভাপতি সোহেলী চৌধুরী বলেন, ‘বিভিন্ন সংকট কাটিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও সাবেক কমিটি দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজ করেছে। একটি ভালো কাজ ও বৃক্ষরোপণে সেরা দশে জায়গা করে নিয়েছে। বর্তমান কমিটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করছি।’

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা