নতুন-পুরোনো বন্ধুদের পরিচয়, পারস্পরিক মতবিনিময় ও আত্মোন্নয়নমূলক আলোচনার মধ্য দিয়ে পাঠচক্র ও সাংগঠনিক বৈঠক করেছে গাজীপুর বন্ধুসভা। ১৯ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতে বন্ধুসভার নতুন ও পুরোনো বন্ধুরা নিজেদের পরিচয় দেন। পরে বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয়, সামাজিক উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাঠচক্রে আত্মোন্নয়ন, দায়িত্ববোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত বই পড়ার গুরুত্ব তুলে ধরেন আলোচকেরা।
বৈঠকে আসন্ন শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী সংবর্ধনা ২০২৬ উপলক্ষে গাজীপুর বন্ধুসভার বন্ধুদের দায়িত্ব, প্রস্তুতি, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। প্যাকেজিং, স্টল পরিচালনা, কৃতী শিক্ষার্থীদের সহযোগিতা, অতিথি ব্যবস্থাপনা এবং অনুষ্ঠান চলাকালে বিভিন্ন দায়িত্ব সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা দেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভাপতি বাবুল ইসলাম বলেন, বন্ধুসভার কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ও পুরোনো বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে হবে। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে আমাদের সামাজিক উদ্যোগগুলো আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘আমাদের প্রতিটি কাজ, আচরণ ও কথাবার্তায় গাজীপুর বন্ধুসভার পরিচয় ও সম্মান ফুটে উঠতে হবে। কোনো বিষয়ে সমস্যা, মতামত বা পরামর্শ থাকলে সরাসরি সভাপতি অথবা সাধারণ সম্পাদককে জানাতে হবে।’
যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা বলেন, নতুন বন্ধুদের সঙ্গে পুরোনো বন্ধুদের পরিচিতি ও মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী হয়। সবাইকে নিজেদের মতামত প্রকাশের পাশাপাশি অন্যের মতামতের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আশিকুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মণ্ডল, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মৃদুল, দপ্তর সম্পাদক মারফুয়া সিয়াম, অর্থ সম্পাদক ছামিউল ইসলাম, প্রচার সম্পাদক টুটুল সিকদার, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার মণ্ডল, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, সাংস্কৃতিক সম্পাদক আফ্রা আনজুম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল, কার্যনির্বাহী সদস্য তাসনীম মকবুল, বন্ধু মারুফ আল গালিব, রাহুল মিয়া, বৃষ্টি আক্তার, আফরিন জাহান, ফাতেমা আক্তার, মাহমুদুল হাসান, আলভী আহমেদ, আফরিন আক্তার, মারুফ মন্ডল, ফাহমিদুল মুরাদ, আকিব হাসানসহ অন্যান্য বন্ধু।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা