গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ
শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে গোবিপ্রবি বন্ধুসভা। আজ বুধবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বন্ধুসভার সদস্যরা শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ক্যাম্পেইনে গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, ভবিষ্যতেও তরুণসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রচার সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা