‘হাজার বছর ধরে’ উপন্যাস নিয়ে সৈয়দপুর বন্ধুসভার পাঠচক্র
জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’ নিয়ে পাঠচক্রের আসর করেছে সৈয়দপুর বন্ধুসভা। ১ আগস্ট বিকেলে সৈয়দপুরের রহমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।
পাঠ আলোচনায় উপন্যাসটির সারমর্ম তুলে ধরেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইশা মালিহা। তিনি উপন্যাসটির কাহিনি, চরিত্র ও সামাজিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘বইটিতে গ্রামীণ বাংলার চিরায়ত জীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম, কুসংস্কার, দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং নারীর প্রতি অবিচারের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।’
পাঠ পর্যালোচনায় বন্ধু সাবরিনা আলম ও তাসনিম উর্নিশা উপন্যাসে নারীদের জীবন, তাদের সংগ্রাম, এবং সমাজব্যবস্থার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, ‘সময়ের পরিবর্তন হলেও উপন্যাসে উঠে আসা অনেক বিষয় এখনো দেখা যায়।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিন আরিফ, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, ম্যাগাজিন সম্পাদক এম হাসান হাবিব, বইমেলা সম্পাদক মাহির শাহরিয়ার, বন্ধু মিফতাহুল জান্নাত, নুসরাত জাহান, রুবাইয়াত বারী, মেহেদী হাসানসহ অন্য বন্ধুরা।
পাঠচক্র শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে জ্ঞান ও মানবিক মূল্যবোধ বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা