পঞ্চগড় বন্ধুসভার সাংগঠনিক সভা
শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন উপলক্ষে সাংগঠনিক সভা করেছে পঞ্চগড় বন্ধুসভা। ৯ সেপ্টেম্বর এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন সংবর্ধনা অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠান পরিচালনা, দায়িত্ব বণ্টন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পরবর্তী কার্যক্রম ও প্রস্তুতির অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া পঞ্চগড় বন্ধুসভার পরবর্তী কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন বন্ধুরা।
সাধারণ সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা