শিশুদের সঙ্গে নড়াইল বন্ধুসভার ঈদ আনন্দ ভাগাভাগি

নড়াইল বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে নড়াইল বন্ধুসভা। এর অংশ হিসেবে ১১ মার্চ সকাল ১০টায় নড়াইল এস এম সুলতান মঞ্চ চত্বরে ৩০ শিশুর হাতে ঈদের উপহারসামগ্রী তুলে দেন বন্ধুরা।

নড়াইল বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

নতুন জামাকাপড় উপহার পেয়ে শিশু ও পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বন্ধুসভার বন্ধুরা জানান, প্রতিবছরই ঈদসহ অন্যান্য উৎসবেও এমনভাবে তাঁরা আনন্দ ভাগাভাগি করে থাকেন। আগামী দিনেও এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল বন্ধুসভার উপদেষ্টা শুভ সরকার, শামীম আহম্মেদ, প্রথম  আলো জেলা প্রতিনিধি রাজু শেখ, বন্ধুসভার সভাপতি প্রীতি রবি দাসসহ অন্য বন্ধুরা।