বাংলাদেশে সাধারণত বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। এই প্রকোপ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে গোবিপ্রবি বন্ধুসভা। এর অংশ হিসেবে ৫ অক্টোবর দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন দোকানের দোকানদারদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বন্ধুরা।
এ বিষয়ে সভাপতি আহনাফ শাহরিয়া বলেন, ডেঙ্গুর ধরন পরিবর্তন হয়েছে। সময় পরিবর্তন হয়েছে। তবে এর বংশবিস্তার কমেনি। পরিবেশ, প্রকৃতি হাতের নাগালের বাইরে। তাই সচেতনতার বিকল্প কিছু হতে পারে না।
সাধারণ সম্পাদক আল-আমীন শেখ বলেন, ডেঙ্গু কেন বেশি হচ্ছে, এর অন্যতম কারণ সচেতনতার অভাব। সচেতনতা বাড়াতে পারলে প্রকোপ অনেকটাই কমানো সম্ভব।
কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হোসেন, বন্ধু আকাশ রায় ও স্মৃতি রাণীসহ অন্য সদস্যরা। তাঁরা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে।’
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা