‘পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার’

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ৩০ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা মো. খোরশেদ আলম, আলমগীর হোসেন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্য বন্ধুরা। উপদেষ্টা মো. খোরশেদ আলম বলেন, ‘গাছ লাগানো যেমন আমাদের দায়িত্ব, গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আজকের এই উদ্যোগ ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গাছ রোপণ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা আলমগীর হোসেন বলেন, ‘পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হলে তা সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে। এমন উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘শুধু গাছ লাগিয়েই বন্ধুসভার দায়িত্ব শেষ নয়, প্রতিটি চারার পরিচর্যাতেও সমান গুরুত্ব দেবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুললে আমাদের ক্যাম্পাস এবং দেশ আরও সবুজ হয়ে উঠবে।’

সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে ভবিষ্যতেও বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি আয়োজন করবে বলে জানান বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা