নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রে ‘বনলতা সেন’
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ ‘বনলতা সেন’ নিয়ে পাঠচক্র করেছে নোয়াখালী বন্ধুসভা। ১২ এপ্রিল রাত ১০টায় অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শান্ত চন্দ্র দের সঞ্চালনায় পাঠচক্রে ‘বনলতা সেন’ কবিতাটি আবৃত্তি করেন সাধারণ সম্পাদক সানি তামজীদ।
পাঠ আলোচনায় সভাপতি আসিফ আহমেদ বলেন, জীবনানন্দ দাশের কবিতায় যেমন আছে প্রকৃতির সৌন্দর্য, তেমনি আছে মানুষের নিঃসঙ্গ আত্মার কথা। তাই তিনি শুধু একজন কবি নন, বরং বাংলা সাহিত্যের এক যুগান্তকারী ব্যক্তিত্ব।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. শিমুল, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জয়শ্রী নাথ, কার্যনির্বাহী সদস্য রুমাইয়া সুলতানা, বন্ধু জোবাইদুল হকসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা