মুক্তিযুদ্ধকে জানার অঙ্গীকারে তরুণদের মিলনমেলা

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার উদ্যোগে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ছবি: বন্ধুসভা

নতুন প্রজন্মের মধ্যে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের তাৎপর্য ছড়িয়ে দিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ৩০ মার্চ পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে ছিলেন পাবনা বন্ধুসভার সভাপতি রাশেদুল ইসলাম। তিনি তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত ও ধারণ করার গুরুত্ব তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন।

বন্ধুসভার বন্ধু ও অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে বিজয়ী শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

এ ছাড়া বক্তব্য দেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সাবেক সভাপতি অভিজিৎ ঘোষ, পাবনা আইডিয়াল স্কুলের পরিচালক জহিরুল ইসলাম প্রমুখ।

শেষে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সভাপতি অনিক কর্মকার অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।