লাইব্রেরি গল্পে বইয়ের জগৎ

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সাহিত্য আড্ডাছবি: বন্ধুসভা

বইয়ের পাতায় লুকিয়ে থাকে অজস্র গল্প ও জ্ঞানের ভান্ডার। সেই বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে লাইব্রেরি সপ্তাহ উপলক্ষে ‘লাইব্রেরি গল্পে বইয়ের জগৎ’ শিরোনামে ব্যতিক্রমী এক আড্ডার আয়োজন করেছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা।

১৯ এপ্রিল কলেজের লাইব্রেরির প্রাচীন কর্নারে সংরক্ষিত বিভিন্ন বই নিয়ে আলোচনা করেন বন্ধুরা। অংশগ্রহণকারীরা বইগুলোর বিষয়বস্তু, গুরুত্ব ও পাঠ-অভিজ্ঞতা নিয়ে মতামত বিনিময় করেন। এর মাধ্যমে বইয়ের সঙ্গে একটি গভীর সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়।

সঞ্চালনা করেন বন্ধু সৈয়দা তামান্না ইসলাম এবং আলোচক হিসেবে বক্তব্য দেন বন্ধু অনুপ দাস। আরও উপস্থিত ছিলেন বন্ধু সুলতানা লিজা, সাকিয়া আক্তার, নওফেল শিকদার, সাহির মোহাম্মদসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে বইয়ের প্রতি আগ্রহ ধরে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদামাটা আয়োজন হলেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও অর্থবহ।