রংপুরে স্বাধীনতার বীর শহীদদের স্মরণ করলেন বন্ধুরা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রংপুর বন্ধুসভা। এর অংশ হিসেবে ২৬ মার্চ সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।
এ সময় কিছুক্ষণ নীরবতা পালন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা। বন্ধু সৌরভ রয় বলেন, ‘২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় চেতনার ভিত্তি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’
বন্ধু সৌমিত্র বর্মন বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে সবাইকে নিজ নিজ অবস্থানে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
কর্মসূচিতে প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক জহির রায়হান, বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হৃত্বিক রয়, বন্ধু মাফরুহা জান্নাত ও গালিব উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা