মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

রাজশাহীতে মাদকবিরোধী মানববন্ধনছবি: বন্ধুসভা

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রাজশাহীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ২৬ জুন নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী বন্ধুসভার সহযোগিতায় এটির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।

রাজশাহীতে মাদকবিরোধী মানববন্ধন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী আলোর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক রেজিনা আক্তার, রাজশাহী বন্ধুসভার সভাপতি সোহান রেজা, সহসভাপতি পরওয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, দপ্তর সম্পাদক সুশীল পাল, অর্থ সম্পাদক তাসনিম বিভা, প্রচার সম্পাদক অলক বর্মনসহ অন্য বন্ধুরা।

মানববন্ধনে অংশ নেওয়া বন্ধুদের অনেকে এদিন আশুরার রোজা রেখেছিলেন। সবার জন্য ইফতারের ব্যবস্থা করেন বন্ধুসভার বন্ধু তাসনিম বিভা। কর্মসূচি শেষে ইফতারে অংশ নেন সবাই।

দপ্তর সম্পাদক, রাজশাহী বন্ধুসভা