একুশের প্রভাতে ঝিনাইদহ বন্ধুসভার শ্রদ্ধার্ঘ্য

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ঝিনাইদহ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় প্রভাতফেরি নিয়ে বন্ধুরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শুষেন্দু কুমার ভৌমিক, সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আল মাহমুদ জিহাদসহ অন্য কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা।