তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসচর্চা করতে হবে

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ছবি: বন্ধুসভা

যে জাতি তার প্রকৃত ইতিহাস জানে না, তারা সামনে এগোতে পারে না বলে মন্তব্য করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও বন্ধুসভার উপদেষ্টা মামুনুর রশীদ। তিনি মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাসচর্চা করার উপদেশ দেন।

মামুনুর রশীদ বলেন, ‘১৯৭১ আমাদের শিখিয়েছে একতা কী। সেই একতার শক্তি নিয়ে আমাদের একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।’

অলিম্পিয়াড শেষে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

৩০ মার্চ ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। এতে আইন বিভাগের শিক্ষক ওমর ফারুক তামিম, বন্ধুসভার সভাপতি খন্দকার ওয়াশিমূল কবির, সহসভাপতি তানভীর ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিত সরকার, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেয়।

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা