রংপুর বন্ধুসভার পাঠচক্র ও সাংগঠনিক বৈঠক
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘নন্দিত নরকে’ নিয়ে পাঠচক্রের আসর করেছে রংপুর বন্ধুসভা। ২২ আগস্ট বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়। শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।
পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা উপন্যাসটি নিয়ে পাঠ ও আলোচনা করেন। বইটির কাহিনি, চরিত্র, লেখকের লেখনশৈলী ও উপন্যাসে উঠে আসা জীবন এবং সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন।
পাঠচক্র শেষে রংপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বন্ধুসভার নিয়মিত কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং সামনে অনুষ্ঠেয় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। প্রথম আলোর উদ্যোগে প্রতিবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এবার রংপুরেও এ সংবর্ধনার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সফল করতে বন্ধুদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের জানানো, বিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ এবং অনুষ্ঠানের প্রচারসহ বিভিন্ন দায়িত্ব নেন বন্ধুরা। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বৈঠকে প্রথম আলো রংপুরের নতুন প্রতিনিধি আলতাফ হোসেনের সঙ্গে সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। নতুন পরিচালক বন্ধুসভার সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
বন্ধু, রংপুর বন্ধুসভা