পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক অনুষ্ঠানছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক অনুষ্ঠান করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২২ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই উপদেষ্টাদের ফুল দিয়ে বরণ করে নেন বন্ধুরা। এ সময় উপদেষ্টারা নতুন কমিটির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য চিত্তরঞ্জন মিশ্র, উপদেষ্টা আতিকুর রহমান, নাজমুল হক, মাহবুব হাসান খান, সাব্বির হাসান ও ইউনিভার্সিটি উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) জাহেদুল আলম।

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক অনুষ্ঠান।

আলোচনা পর্ব শেষে পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সিফাত সাদিকের লেখা একটি কবিতা আবৃত্তি করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাত ঐশি। সাধারণ সম্পাদক নিগম সেনের পরিচালনায় সভা শেষে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ২০২৬ প্রকাশ করেন সভাপতি তুষার চন্দ্র।