গাজীপুর বন্ধুসভার মেহেদি উৎসব

শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন বন্ধুরাছবি: বন্ধুসভা

ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে শিশুদের নিয়ে মেহেদি উৎসব করেছে গাজীপুর বন্ধুসভা। ১৬ মার্চ ঐতিহাসিক রাজবাড়ি মাঠে এটি অনুষ্ঠিত হয়।

বন্ধুসভার বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতিতে চারদিকে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। শিশুদের হাতে মেহেদি পরিয়ে দিয়ে সবাই ভাগাভাগি করছেন ভালোবাসা, বন্ধুত্ব ও উৎসবের আনন্দ। বন্ধুরাও একে অপরের হাতে মেহেদি পরিয়ে দেন।

গাজীপুর বন্ধুসভার মেহেদি উৎসব।

উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তানিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, বন্ধু অন্তি মজুমদার, সুমাইয়া আক্তার, বৃষ্টি আক্তারসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা তা সবার সঙ্গে ভাগাভাগি করি।’