সিরাজগঞ্জ বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সৌজন্য সাক্ষাৎ
সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম। ১৪ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে আসন্ন বন্ধু সমাবেশের প্রস্তুতি, কর্মপরিকল্পনা প্রণয়ন ও দায়িত্ব বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে। জাতীয় পর্ষদের দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম সিরাজগঞ্জ বন্ধুসভার সারা বছরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। নিয়মিত অনুষ্ঠান আয়োজন, সেমিনার, পাঠচক্র পরিচালনা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও পরামর্শ দেন তিনি।
সিরাজগঞ্জ বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য রাসেল শেখ জাতীয় পর্ষদের বিভিন্ন কর্মসূচিতে সারা দেশের সদস্যদের অংশগ্রহণ বাড়াতে আহ্বান জানান। সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবু বন্ধুসভার পূর্ববর্তী কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে জাতীয় সমাবেশে সিরাজগঞ্জ বন্ধুসভার অবস্থান ধরে রাখার কৌশল নিয়ে পরামর্শ দেন।
সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক নয়ন খানের সভাপতিত্বে এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাইম সেখ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবু, বন্ধু রাসেল সেখ, নাজমুল ইসলাম, হাসান সেখ, তৌফিক মাহমুদ, মনিরুজ্জামান খান, আবদুল আলিমসহ অন্য সদস্যরা।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা