কেন উপন্যাসের নাম ‘হাজার বছর ধরে’ রাখলেন জহির রায়হান

জামালপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

জহির রায়হান রচিত হাজার বছর ধরে উপন্যাস নিয়ে চলতি বছরের তৃতীয় পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৬ ফেব্রুয়ারি রাতে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।

হাজার বছর ধরে বাংলা সাহিত্যের একটি কালজয়ী ধ্রুপদি উপন্যাস। ১৯৬৪ সালে প্রকাশিত এ উপন্যাসে লেখক গ্রামীণ বাংলার এক শাশ্বত রূপ চিত্রিত করেছেন, যেখানে সময় যেন থমকে আছে।

উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে মকবুল ও তার তিন স্ত্রী। কাহিনির প্রাণ মকবুলের তরুণী স্ত্রী টুনি এবং দূরসম্পর্কের দেবর মন্টু। টুনি ও মন্টুর মধ্যে এক অব্যক্ত ও কিশোরীসুলভ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু রক্ষণশীল সমাজ আর বয়স্ক মকবুলের কঠিন শাসনের চাপে সেই প্রেম পূর্ণতা পায় না।

জহির রায়হানের উপন্যাস ‘হাজার বছর ধরে’
ছবি: সংগৃহীত

বাংলার গ্রামীণ জনপদে শত শত বছর ধরে একই ধরনের সংস্কার, কুসংস্কার, প্রেম-বিরহ ও জীবন সংগ্রামের যে ধারা চলে আসছে, তাকেই জহির রায়হান হাজার বছর ধরে বলে আখ্যায়িত করেছেন। এখানে সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু মানুষের আবেগ আর অন্ধকারাচ্ছন্ন সামাজিক প্রথাগুলো বদলায় না।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া ও আমির হামজা, অর্থ সম্পাদক সাদিয়া জেরিন, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রুবেল হাসান ও বন্ধু লাভিন।

সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা