কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ৩ অক্টোবর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এই আসর বসে। পরে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।
পাঠচক্রের আলোচনায় স্থান পায় কিশোর আলো ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যা। আর সাংগঠনিক বৈঠকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর পরিকল্পনা এবং সংগঠনকে আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন সবাই।
বন্ধু মারুফ আল গালিবের সঞ্চালনায় শুরুতে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কিশোর আলোকে ঘিরে তাঁদের স্মৃতি, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন উপস্থিত বন্ধুরা। আগামী দিনগুলোয় বন্ধুসভার কার্যক্রম আরও সুন্দর, সুসংগঠিত ও দায়িত্বশীলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘পাঠচক্রে অংশ নিয়ে একটি বইকে শুধু পড়া নয়; বরং তার বিষয়বস্তু নিয়ে ভাবা ও নিজের উপলব্ধি প্রকাশ করার সুযোগ পাওয়া যায়। আজকের এই পাঠচক্র নিজেদের জ্ঞান ও চিন্তাকে সমৃদ্ধ করার একটি সুযোগ। আমরা চাই, বন্ধুসভার প্রত্যেক বন্ধু বই পাঠ ও জ্ঞানচর্চার সঙ্গে নিয়মিত যুক্ত থাকুক।’
যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা বলেন, একটি ভালো উদ্যোগ সফল করতে হলে শুরু থেকেই পরিকল্পনা পরিষ্কার থাকতে হবে। কে কোন দায়িত্ব পালন করবে, কীভাবে অর্থ ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ হবে এবং কখন কাজটি বাস্তবায়ন করা হবে—এসব বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া জরুরি। সবার অংশগ্রহণ নিশ্চিত করেই আমরা এগিয়ে যেতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহসভাপতি আশিকুর রহমান খান, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মৃদুল, প্রচার সম্পাদক টুটুল শিকদার, অর্থ সম্পাদক ছামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মারফুয়া সিয়াম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু বৃষ্টি আক্তার, নাইমা আক্তার, রাহুল মিয়া, সাফিন হোসেন, মাহমুদুল হাসানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা