ভাষাশহীদদের প্রতি নোয়াখালী বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে ভোরে বন্ধুরা একে একে প্রথম আলো নোয়াখালী অফিসে এসে উপস্থিত হন। সেখান থেকে প্রভাতফেরি করে বন্ধুরা পৌঁছান শহীদ মিনার প্রাঙ্গণে।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর, লায়লা পারভীন, সভাপতি আসিফ আহমেদ, সহসভাপতি মো. শিমুল, সাধারণ সম্পাদক সানি তামজিদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সৌভিক দাস, ম্যাগাজিন সম্পাদক বুশরা করিম, প্রচার সম্পাদক ধ্রুব ভূঁঞা, বন্ধু জেরিন ফাহমিদাসহ অন্যরা।
প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা