শাবিপ্রবি বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
আগামী দিনের কর্মপরিকল্পনা ও কার্যক্রম নির্ধারণে সাংগঠনিক বৈঠক করেছে শাবিপ্রবি বন্ধুসভা। ৫ আগস্ট বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি–সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এ বৈঠকে বন্ধুসভার সদস্যরা অংশ নেন।
বৈঠকে আগামী দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সদস্যদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে সামনে ‘স্পোর্টস উইক’, ‘বন্ধু মোরা’, ‘শব্দ প্রতিযোগিতা’সহ নানা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধু সাবিনা আক্তার, আলামিন, ইয়ারমিন আক্তার, সুমি, কাজী জান্নাতুল ফেরদৌস ও জোনাকি আক্তার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, শাবিপ্রবি বন্ধুসভা