বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রে ‘বনলতা সেন’

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৩০ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছয় দফা প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে মাসিক সভায় অংশ নেন বন্ধুরা।

শুভেচ্ছা বিনিময়ের পর ‘বনলতা সেন’ কবিতাটি আবৃত্তি করেন সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন। কবিতাটি বিশ্লেষণ করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম।

ম্যাগাজিন সম্পাদক কাউসার আহামেদ বলেন, ‘কবি জীবনানন্দ দাশের লেখা এই যুগে এসেও আমাদের প্রকৃতির সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখে।’

সমাপনী বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহসিনা রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক বিবি মরিয়মসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ববি বন্ধুসভা