এতিম শিশুদের নিয়ে গাইবান্ধা বন্ধুসভার ইফতার

সদর উপজেলার চাপাদহ পাঁচজুম্মা জামে মসজিদ চত্বরে এতিম শিশুদের নিয়ে গাইবান্ধা বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

শতাধিক এতিম শিশুকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে গাইবান্ধা বন্ধুসভা। ১২ মার্চ সদর উপজেলার চাপাদহ পাঁচজুম্মা জামে মসজিদ চত্বরে এটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার মুসল্লিরাও অংশ নেন।

বন্ধুসভার সদস্যরা নিজেদের ঈদ খরচের টাকা বাঁচিয়ে এই ইফতারের আয়োজন করেন। ইফতারের পর এতিম শিশুরা অনুভূতি ব্যক্ত করে বলে, ‘আপনারা দূর থেকে আমাদের সঙ্গে ইফতার করতে এসেছেন। আমরা খুশি হয়েছি।’

সদর উপজেলার চাপাদহ পাঁচজুম্মা জামে মসজিদ চত্বরে এতিম শিশুদের নিয়ে গাইবান্ধা বন্ধুসভার ইফতার।

চাপাদহ পাঁচজুম্মা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মাজেদ বলেন, ‘আমি জানি, বন্ধুসভার সদস্যরা সবাই শিক্ষার্থী। তাঁরা অনেকটা বেকার। তারপরও তাঁদের নিজেদের নতুন জামার জন্য বাবা–মা ও আত্মীয়স্বজনের দেওয়া টাকা বাঁচিয়ে এতিম শিশুদের ইফতার করানোটা মহৎ উদ্যোগ। তাঁদের এই উদ্যোগ যেন অব্যাহত থাকে।’

এ সময় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জিসান মাহমুদ, বর্তমান সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নিফাউল ইসলাম, সদস্য রফিউদৌলা ডাকুয়া, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ।

সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা