সবাই মিলে এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে

বৈঠক শেষে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা প্রতিবছর ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর আওতায় এবারও দেশ ও দেশের বাইরের মোট ১৪৬টি বন্ধুসভা সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা ও তাদের পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেবে।

এই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। ২৭ ফ্রেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সহমর্মিতার ঈদ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

সভাপতি শাহজাহান মিয়া বলেন, ‘প্রত্যেক বন্ধু যদি আমাদের হাতখরচের টাকা থেকে সাহায্য করি, তাহলে কাজটুকু সহজ হয়ে যায়। সেই সঙ্গে আমাদের নিজ নিজ আত্নীয়স্বজন যাঁরা বিত্তবান আছেন, তাঁদের থেকেও সাহায্য নিতে পারি। আমাদের পরিবারের জাকাতের ন্যূনতম একটা অংশ দিয়ে সাহায্য করতে পারি। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আয়োজন বাস্তবায়ন করা সম্ভব।’

সাবেক সভাপতি ইকবাল হোসেন বলেন, সবাই মিলে এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি অনন্যা সাহা, সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া হক, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আল মামুন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক প্রাচী আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিঝুম আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আঁখি আক্তার, বন্ধু মাইনুদ্দিন রুবেল ও আরেফিন শোভন এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।

সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা