‘চাঁদের পাহাড়’ উপন্যাস নিয়ে গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্র

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র।

প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস ‘চাঁদের পাহাড়’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে উপন্যাসটির মূল বিষয়বস্তু, পটভূমি, চরিত্র বিশ্লেষণ ও রোমাঞ্চধর্মী উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রধান চরিত্র শংকরের সাহসিকতা, আফ্রিকার বিস্তৃত প্রকৃতি ও জঙ্গলের বর্ণনা এবং অভিযাত্রিক মানসিকতা নিয়ে আলোচনা উপস্থিত সবার মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে। বক্তারা বলেন, এই উপন্যাস তরুণ প্রজন্মকে সাহসী, স্বপ্নবান ও আত্মবিশ্বাসী হতে উদ্বুদ্ধ করে।

প্রচার সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা